মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় এর বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে যে স্বপ্ন, যেন বাংলার সকল স্তরের মানুষ শিক্ষিত হয় এবং সমস্ত স্কুলে মিডেমিলে যেন কোন কারসাজি না। সব ছাত্রছাত্রী যেন মিডেমিলের খাবার পায়। প্রায়মারি আপার প্রাইমারি সমস্ত স্কুলে যেন ছাত্রছাত্রীরা নিয়মিত আসে এবং শিক্ষক শিক্ষিকারা সকলেই যেন নিয়মিত স্কুলে আসে। তা সফল করতে খুব শীঘ্রই একটি অ্যাপ চালু হতে চলেছে বলে জানালেন ডিপিএসসি-র চেয়ারম্যান আশিস কুণ্ডু। এই বিষয়ে আজ জেলার সমস্ত স্কুলে এসআই, ডিআই, এআই সকলকে নিয়ে একটি কর্মশালা হয় মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ। এই অ্যাপ্সের মাধ্যমে স্কুল উপস্থিতি রেকর্ড রক্ষণাবেক্ষণ এবং রিপোর্টিং জন্য আইসিটি সিস্টেম জমা থাকবে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলের স্কুলে আসা এবং তাদের উপস্থিতির সকল কিছু জমা থাকবে।
মালদা